বাংলা বানান রীতি ও আমাদের প্রস্তাবনা
বাংলা বানান রীতি নিয়ে দীর্ঘকাল যাবৎ গবেষকদের গবেষণা চলমান রয়েছে। আমাদের সামনে ১৯৪৯ সাল থেকে গঠিত বিভিন্ন ‘বানান সংস্কার কমিটি’র নমুনা সমূহ রয়েছে। প্রত্যেক কমিটি স্ব স্ব চিন্তা ও রুচি মোতাবেক আরবী-ফার্সী-উর্দূ শব্দাবলীকে বাংলায় সমন্বয় করার যথাসাধ্য চেষ্টা করেছেন। সাথে সাথে বাংলার দেহ থেকে বিদেশী শব্দাবলী ছেঁটে ফেলার কপট উদ্দেশ্যে কিছু ব্যক্তির অপচেষ্টাকে প্রতিহত করেছেন। আমরা তাঁদের শুভ প্রচেষ্টাকে স্বাগত জানাই। নিম্নে তাঁদের প্রচেষ্টা সমূহের একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হ’ল।-
প্রতিবর্ণায়ন নির্দেশিকা :
বাংলা শব্দ সমূহের প্রতিবর্ণায়নের জন্য বিভিন্ন সময়ে (১৯৪৯-১৯৭৯ খৃ.) বিভিন্ন কমিটি গঠিত হয়। যেমন-
১। পূর্ববাংলা ভাষা কমিটি (১৯৪৯) :
সভাপতি : মাওলানা মোহাম্মদ আকরম খাঁ। সদস্য...