যুগান্তকারী উষ্ণতার কবলে বিপর্যস্ত দেশ

বর্তমান বাংলাদেশ গ্রীনহাউজ সংকটে পড়ে উষ্ণতম দেশের কাতারে এসে দাঁড়িয়েছে। এর ফলে মানুষের জীবনে নেমে এসেছে নানা ধরনের বিপদ আপদ। এর মধ্যে ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহ বিস্তার ক্রমেই বাড়ছ্ আগামীতেশস্য উৎপাদনেও এর প্রভাব পড়বে। ভূগর্ভস্থ পানির স্তর নিম্নগামী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও পূর্বেকার পেনডামিক করোনা সংকট কাটিয়ে উঠতে গিয়ে দেশ যেভাবে প্রতিকূল সমস্যা মুখোমুখি তাতে আগামীতে এই জটিলতা কাটিয়ে ওঠা সাধ্যাতীত হয়ে পড়ছে।

বাংলাদেশের মানুষের কাছে এখন যে প্রশ্নটি কোনো কোনো প্রসঙ্গে উত্থাপিত হচ্ছে, তা হচ্ছে কেন এতো গরম? গরমের চোটে ঘরে বাইরে টেকাটাই দুঃসাধ্য হয়ে পড়েছে। এ ধরনের গরমের প্রতিক্রিয়া বেশি বয়সি মানুষেরা কখনো দেখেননি  এর আগে। সংবাদপত্রে শিরোনাম...